রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২২

চারজন ছিনতাইকারী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেড়ে গেছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড। এসব অপরাধ দমনে মাঠে নেমেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন শপিং মল, বাজারের অভিযান চালিয়েছে চকরিয়া থানা পুলিশ।
এ সময় চুরি-ছিনতাইসহ নানা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ মনির হোসেন এবং গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারার ২নং ওয়ার্ডের মৃত নুরুল কবিরের ছেলে আব্দুল্লাহ (২৬), সাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম পাড়া এলাকার জাহেদ হোসেনের ছেলে রাহাত হোসেন (৩৩), চকরিয়া পৌরশহরের ৮নং ওয়ার্ডের সোসাইটি পাড়ার মৃত ফেরদৌস আহমদের ছেলে মো.আরমান (৪১) এবং পৌরসভার ১নং ওয়ার্ডের বাজার পাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ দিদারুল ইসলাম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ মনির হোসেন বলেন, পবিত্র রমজান মাসে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। এসব অপরাধ দমনে এবং রমজান মাসে যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে না পারে, সেজন্য পুলিশ মাঠে কাজ শুরু করেছে।