রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৯

ঘোড়ার মাংস জব্দ এবং দুইজনকে কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪০০ কেজি (১০ মণ) ঘোড়ার মাংস পাচারের সময় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চল থেকে জব্দ করেছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন। এসময় দুইজনকে আটকের পর দুই মাসের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নীলফামারী জেলারকিশোরগঞ্জ উপজেলার নিতাই ভাঙ্গা গ্রামের প্রয়াত আরজউল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) এবং একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মোস্তাফিজুর রহমান বলেন, চরাঞ্চলে ৮টি ঘোড়া জবাই করে প্রায় ৪০০ কেজি মাংস বিক্রির জন্য পিকআপে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। বহনের সঙ্গে জড়িত দুইজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়। এ ছাড়াও জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।