রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৬

মাদক বিরোধী অভিযানে গাঁজা জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক বিরোধী অভিযানে আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ৭৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছেন হবিগঞ্জ-৫৫ বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযানের অংশ হিসেবে আজ শুক্রবার সকালে এই গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বান্ডারুয়া নামক এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ভারত থেকে মাদক পাচারকারী কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।