ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাটে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি ওই এলাকার আহাদ আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি গোপালপুর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দিনাজপুর র্যাবের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) জনাব, আশরাফুল কবির জানান, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।