রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৯

হোটেল থেকে তরুণ-তরুণী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি আবাসিক হোটেলে ১০ তরুণ-তরুণীকে গ্রেফতার করেছেন পুলিশ, আর এ ঘটনা চট্টগ্রামের। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যক্রম এর অভিযোগ এনেছে পুলিশ।
গতকাল রবিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ তরুণ-তরুণীকে গ্রেফতার করেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ সোলাইমান বলেন, বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।