ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রথম ৭ দিনে (চলতি মাসের) দেশে রেমিট্যান্স এসেছে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জনাব, আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৯ কোটি ৩০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।