বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৭

ছুরিকাঘাতে হত্যা এবং স্বামী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রকাশ্যে উপর্যুপুরি ছুরিকাঘাতে ঢাকার গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক প্রিয়তা আক্তার (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় জনতা তার স্বামী আনারুল হককে (২৬) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বৃহস্পতিবার উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া (হানু মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রিয়তা আক্তার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাহেলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
আটক আনারুল হক একই জেলার ফুলপুর উপজেলার ডাইলের বাজার গ্রামের আক্রাম হোসেনের ছেলে।