বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৭

হত্যা মামলায় মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃদ্ধা শাশুড়িকে হত্যার ঘটনায় ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লায় নাজমুল হোসেন হিরা (৪০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব, আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা ফতুল্লা দেওভোগ মাদ্রাসা নগর এলাকার মৃত মনা মুন্সীর ছেলে। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) এর সত্যতা নিশ্চিত করেছেন।