বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৬

বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ওরফে ‘গলাকাটা প্যাদা’ সহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করে আটক করা হয়।
এ অভিযান পরিচালনা করা হয় বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব, মেজর ফয়সাল হকের নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের যৌথভাবে সমন্বয়ে।