বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১০

প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বালাসুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা। তিনি তাঁর ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন তমিজউদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪) ও আব্দুর রহমান (২৩)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জুয়েল মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।