রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৫

অবরোধে অচল বন্দর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয়তাবাদী শ্রমিক দল ও স্কপ আহুত ধর্মঘটে আজ সোমবার তৃতীয় দিনের মতো অচলাবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে, আর এ ধর্মঘটের কারন নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটিতে বিদেশি অপারেটর কোম্পানি নিয়োগ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে। গত দুই দিন বন্দর ভবনে প্রশাসনিক কাজ চললেও আজ সকালে বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা বন্দর ভবনে ঢুকে তাও বন্ধ করে দিয়েছে।
এর আগে চট্টগ্রাম আগ্রাবাদ এলাকা থেকে কালো পতাকা মিছিল বের করে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। মিছিলটি চট্টগ্রাম বন্দর এলাকায় পৌছলে পুলিশ তাদের আটকে দেয়।
বন্দর সূত্র জানায়, গত দুই দিনের চেয়ে তৃতীয় দিনে সর্বাত্মক অবরোধ পালিত হচ্ছে বন্দরে। বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য নামানো এবং জাহাজে ওঠানোর কার্যক্রম অনেকটাই বন্ধ আছে। বন্দর থেকে খালাস হওয়া কনটেইনার ও পণ্য পরিবহন এবং জাহাজে তোলার জন্য কনটেইনার পরিবহন ব্যাহত হচ্ছে। বেসরকারি ডিপো থেকে বন্দরে আমদানি রপ্তানি পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।