রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৮

গাঁজাসহ তিনজন কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়মিত গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহের অংশ হিসেবে র‌্যাব-১৩ ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১৫ কেজি ৬ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব।
র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল শুক্রবার রাত পৌনে তিনটার দিকে কুড়িগ্রামের চিলমারী থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড় রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে জামে মসজিদের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ট্রাক তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে এবং সহকারীর সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি ৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকটিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার সন্তোষ গ্রামের কাশেম প্রামানিকের পুত্র ইসমাইল হোসেন (২৫), একই জেলার চাদ আলী শেখের পুত্র নবীর আলী (৪৫) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর গ্রামের কয়সার মন্ডলের পুত্র আজিজুল হক (৩৫)।