রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৭

মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন (আসন্ন ত্রয়োদশ) ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে না বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল জনাব, এস এম আবুল এহসান এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।