রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৭

বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফে ১০ মাদক পাচারকারীকে আটক করেছেন কোস্ট গার্ড। আজ শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জনাব, সিয়াম-উল-হক এ তথ্য জানান।
জনাব, সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।