রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৫

বেশ কয়েকজন গ্রেপ্তার ডেভিল হান্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ঢাকা রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ১১টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এর মধ্যে কোতোয়ালি থানায় একজন, লালবাগ থানা দুজন, ডেমরা থানা একজন, সূত্রাপুর থানা একজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা চারজন, হাজারীবাগ থানা তিনজন, বাড্ডা থানা একজন, যাত্রাবাড়ী থানা চারজন, শেরেবাংলানগর থানা তিনজন ও শাহবাগ থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব, মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।