বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যা মামলায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১৪। পরস্পর যোগসাজসের ভিত্তিতে তিন আসামি কারাগার থেকে পালিয়েছে, তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন কিংবা পুলিশকে জানানো হয়নি।
এ তিন আসামি হলেন, ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা আনিস মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮)। তারা সবাই একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি জনাব, নয়মুল হাসান বলেন, পরস্পর যোগসাজসের ভিত্তিতে তিন আসামি কারাগার থেকে পালিয়েছে, এমন ঘটনা নজরে আসে। পরে র‍্যাব-১৪-এর সিপিসি-১ ও সিপিসি-৩, টাঙ্গাইলের দুটি চৌকশ দল টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেন। এর আগেও হত্যাকাণ্ডের মামলায় এই তিন আসামিকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।