ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজনের মৃৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত, আর এ ঘটনা গোপালগঞ্জের। এছাড়া চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক জনাব, মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট বলেও জানিয়েছেন তিনি।