ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জরায়ুমুখ ও স্তন ক্যানসার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দ্য নিউ স্কুল ঢাকায় (এনএসডি)।
ঢাকার বনানিতে স্কুলটির ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নারীদের মধ্যে বহুল প্রচলিত এ দুই ধরনের ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা।
এ উপলক্ষ্যে ঢাকা বনানীতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। অংশগ্রহণকারীরা ক্যানসার প্রতিরোধ, এইচপিভি টিকাদান ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
র্যালির পর বিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি ইন্টার্যাকটিভ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হাসিনা আখতার।
মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে তিনি সহজ ও স্পষ্ট ভাষায় জরায়ুমুখ ও স্তন ক্যানসার সম্পর্কে আলোচনা করেন।