মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৯

ডাকাতির চেষ্টাকালে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ঢাকা মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতুর উত্তর থানা এলাকা সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো: কাজল ইসলাম জিকু (৩০), মো: রুবেল রানা (৩০) ও মো: মোস্তাফিজুর রহমান রাজু (৪৮)।
অপর গ্রেফতারকৃতরা হলেন, মো: বশির হাওলাদার (৫৬), মো: হীরা বেপারী (৪৮) ও চালক মো: ফয়সাল রাব্বি (২১)।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছদ্মবেশী ডাকাতদলের সদস্যদের তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস, একটি খেলনা পিস্তল, এক জোড়া হ্যান্ডকাপ, ডিবির চারটি কোটি, একটি ওয়্যারলেস সেট ও চায়না লেজার লাইটসহ ডাকাতি কালে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন জেলা ডিবি।
ঢাকা মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করেন।