মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২০

ট্রাকের ধাক্কায় আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীর সনির আখড়ায় মোটরসাইকেল আরোহী খায়রুল হোসেন কামরুল (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইয়াসিন (২৭) নামে আরেকজন আহত হয়েছেন। দুইজন একই মোটরসাইকেলে ছিলেন।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
নিহত খায়রুল ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে শনিবার রাত ১১টায় মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।