ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রকাশ্য দিবালোকে ফরিদপুর শহরের অনাথের মোড়ে ছিনতাইয়ের ঘটনায় আফ্রিদি সরদার (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব, আজমীর হোসেন ওই ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ছিনতাইকারীকে ফরিদপুরের ভাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আফ্রিদি সরদার ফরিদপুর শহরের চকবাজার মহল্লার আবু বক্কর সরদারের ছেলে।
এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা করে ভুক্তভোগী। এরপর ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে আফ্রিদি নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন পুলিশ।