মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৫

স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার শুরু হওয়া এই অভিযান প্রায় তিন ঘণ্টা ধরে চলে।
ময়মনসিংহ দুদকের একটি প্রতিনিধি দল জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, রান্নাঘর এবং মালামাল সংরক্ষণের স্টোররুম পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বেশ কয়েকটি নথিপত্রও পর্যালোচনা করা হয়।
দুদক সূত্রে জানা যায়, অভিযানের সময় স্বাস্থ্যসেবায় হয়রানি, টিকিটের মূল্য নিয়ে অনিয়ম, ভুয়া বিল-ভাউচার এবং রোগীদের খাদ্যের মান সংক্রান্ত অভিযোগ যাচাই করা হয়। পর্যালোচনায় বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে।
অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ দুদকের সহকারী পরিচালক জনাব, রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রাথমিকভাবে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তবে বিষয়গুলো নিয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।