রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৩

অস্ত্র-মাদকসহ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আটজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্লকেড অভিযানের সময় আরামবাগের চিত্তরঞ্জন এলাকায় বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন কাঠগাছের বাগানের ভেতর সন্দেহজনক অবস্থায় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়।
পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০), ইমন (২৫), শামীম (৩৩) ও জসিম(৩৮) । তাদের অধিকাংশই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি চাপাতি, একাধিক সুইচ গিয়ার, বড় ছুরি, দ্বিধারী কুড়াল, করাত, লোহার রড, এসএস পাইপসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পাশাপাশি উদ্ধার করা হয় ১০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি জনাব, আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।