মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৫

নদী থেকে মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফিরোজ শেখ নামে ফরিদপুরের নগরকান্দায় একজন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমার নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে নগরকান্দা থানা পুলিশ কুমার নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। ফিরোজ শেখ (৫২) নিখড়হাটি পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত শাহজাহান শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নিখড়হাটির উত্তরপাড়া এলাকায় কুমার নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর সেটি ফিরোজ শেখ বলে শনাক্ত করেন।
নগরকান্দা থানার ওসি জনাব, রসুল সামদানী আযাদ বলেন, প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।