ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রবীণ সাংবাদিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিনের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট ও মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ মোতাসিম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য শাহজাহান সাজু, সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম, দৈনিক পেনব্রিজ পত্রিকার সম্পাদক মো. এমদাদুল হকসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।