মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৯

সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিএনজিচাপায় ময়মনসিংহের ভালুকায় মো. রিয়াজ উদ্দিন (৫৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের টুংরাপাড়া বাজারে ভালুকা-গফরগাঁও সড়কে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত রিয়াজ উদ্দিন টুংরাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
ভালুকা মডেল থানার এসআই সুলতান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থান হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক পার হচ্ছিলেন রিয়াজ উদ্দিন। এ সময় গফরগাঁওগামী একটি সিএনজি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে, স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।