মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৬

মানব পাচারকারীসহ আটক কয়েকজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকেও আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, কাজী মুস্তাফিজুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
আটক মানব পাচারকারী মো. শাহিন (৩৫) সদর উপজেলার বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে। অন্য আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর-লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহী মহানগরের আসাম কলোনির শফিকুল ইসলাম মুন্না এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর এলাকার মো. তারাজুল ইসলাম।