মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৬

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের সীমান্ত এলাকায় এ সতর্কতা জারি। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা আগেভাগেই প্রতিরোধ করা যায়।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ব্যবস্থাপনায় এবং উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল জনাব, বি এম তৌহিদ হাসান।
এ সংবাদ সম্মেলনে সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।