মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৯

গ্যাস মজুত ও দাম বেশি রাখায় জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ও মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত টাঙ্গাইলের বাসাইলে এক দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাব, মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।