মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫১

নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়। ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে এ মানববন্ধন। আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাইবান্ধা শহরের গাইবান্ধা প্রেস ক্লাবের সামনে কাচারি বাজার এলাকায় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকসমাজ, গাইবান্ধার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন শিক্ষক আবুল বাশার, অভিভাবক ডা. মোনতাকিম, শিক্ষার্থী সাগর আহমেদ, আশা আক্তার, মেহেদী হাসান, মোস্তফা কামাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধাসহ সারা দেশে ডিভাইস জালিয়াতি এবং বিভিন্ন অনিয়ম হয়েছে।
নিশ্চিতভাবে এসব অসদুপায় অবলম্বন করে যারা পরীক্ষা দিয়েছেন, তাদের কাছে মেধা পরাজিত হবে। কাজেই এই পরীক্ষা অবশ্যই বাতিল করতে হবে। সেইসঙ্গে এসব অনিয়ম ও জালিয়াতিতে যারা যুক্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কেউ এমন অনিয়ম-জালিয়াতি করার সাহস না পায়।