ডেইলি ক্রাইম বার্তা : আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোকসভা ও দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদীতে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আজ থেকে শত বছর পরেও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাম বাংলাদেশের মানুষের হৃদয়ের মনি কোঠায় থেকে যাবে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে স্থান পাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মন্টু, গৌরনদী উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাসলিমা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, নাগরিক সমাজের প্রতিনিধি মাওলানা আব্দুল বাতেন নোমান, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষ, গৌরনদী ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার লিটন গোমেজ, বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার আহবায়ক তপন কুমার রায়, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সালামা বেগম।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”