সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৬

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক ভূমিকা আরো জোরদার করার আহ্বান জানিয়ে ঢাকা রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের হাত ধরে সহমর্মিতা’ শীর্ষক সেমিনার ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে আরইউডি এলামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং এ সময় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, ‘একটি কম্বল শুধু উষ্ণতা দেয় না, এটি মানবিকতার প্রতীক। তরুণদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়।