ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিনদিন ব্যাপী আন্তর্জাতিক প্রাণি স্বাস্থ্য প্রদর্শনী ঢাকা রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে ষষ্ঠবারের মতো আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাবা, ফরিদা আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব, আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান প্রমুখ।