ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গভীর রাতে শসস্ত্র ডাকাতির ঘটনা ঘটে ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী হাওর এক্সপ্রেস ট্রেনে। এসময় যাত্রীরা পাল্টা হামলা চালিয়ে দুই ডাকাতকে ধরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোর্পদ করেন।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, ময়মনসিংহ কেওয়াটখালী এলাকার আলমগীর হোসেনের ছেলে আজমাইল হোসেন নিঝুম (৩০) ও বলাশপুর কেওয়াটখালী এলাকার মো. রুমান মিয়ার ছেলে মো. মেহেদী হাসান তানভীর (১৮)। পরে তাদেরকে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোর্পদ করা হয়।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, ডাকাত দলের দুই সদস্য নিঝুম ও তানভীরকে গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ রেলওয়ে পুলিশের কাছে পাঠানো হয়। তাদের কাছ থেকে স্টিলের বড় দুটি চাকু ও দুইটি মোবাইল জব্দ করা হয়।