ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শীত নিবারণের জন্য চুলার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মরিয়ম ওরফে পহেলা নামের শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে জামালপুরের সরিষাবাড়ীতে।
তিনি সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার পূর্ব দক্ষিণপাড়া গ্রামের হোসেন আলী মণ্ডলের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে রান্নাঘরের চুলায় আগুন পোহাতে গেলে তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে ওই দিন রাতে তিনি মৃত্যুবরণ করেন।
পরে মঙ্গলবার (৬ জানুয়ারি) পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নাতি সেলিম মিয়া ও স্থানীয়বলারদিয়ার তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা রেজওয়ান আজিজী এবং এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।