মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩২

ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনী কাজ করছেন।
আজ রোববার (৪ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটের পর থেকে থেমে থেমে মোবাইল ফোন ব্যবসায়ী ও পুলিশের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, মোবাইল ব্যবসায়ীদের কয়েক দফা দাবি আদায়ে ঢাকা কারওয়ান বাজার মোড়ে ফের জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা বাহিনী।