রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৪

ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী কুমিল্লার মেঘনা উপজেলায় আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুমিল্লার মেঘনা থানাধীন ৮০ মিটার ব্রিজের দক্ষিণ পাশে ভাওরখোলা সড়কের সংযোগস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান কুমিল্লার মেঘনা থানার রামপুর ফরাজিকান্দি গ্রামের মৃত ছাফর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মেঘনা থানায় মাদক ও মৎস্য আইনে মোট ১৮টি মামলা রয়েছে।
এ বিষয়ে কুমিল্লার মেঘনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মকবুল (নিঃ) ও এএসআই রাসেল (নিঃ) ফোর্সসহ অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় এএসআই রাসেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ আরো জানায়, মেঘনা উপজেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।