শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫০

বরিশাল-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ।

ডেইলি ক্রাইম বার্তা : ঘন কুয়াশার কারণে বরিশাল-ঢাকা নৌ-রুটসহ অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। এদিকে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
বরিশাল বিআইডব্লিউটিএ’র মো. আসাদুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে এসেছে। এ কারণে নৌ-পথে একের পর এক দুর্ঘটনা ঘটছে। তাই নৌ-যান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”