শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৪

ইয়াবাসহ বিমানযাত্রী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৯৬৯ পিস ইয়াবাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমানযাত্রীকে আটক করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক ব্যক্তি মোঃ নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। বিমানযাত্রী বেশে পায়ুপথে ইয়াবা পরিবহনকালে তাকে আটক করা হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার জনাব, মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দরকে কেন্দ্র করে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা সর্বদা সচেষ্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।