মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৪

ট্রেনের ধাক্কায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনের ধাক্কায় ঢাকা রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণী অন্তরার বাড়ি নেত্রকোনা জেলায় আর নাজমুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের নূরনবীর ছেলে।
আজ রবিবার সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।