শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৮

সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বলেছেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান অনেকে বাস করেন, তাদের সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই।
দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরে আসার পর দেওয়া প্রথম ভাষণে জনাব, তারেক রহমান এসব কথা বলেন। ঢাকা রাজধানীর ৩০০ ফিট এলাকায় স্থাপিত সংবর্ধনা মঞ্চে উঠে প্রথম দেশের মাটিতে দাঁড়িয়ে ভাষণ দিলেন এই তরুণ নেতা।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেন। বলেন, মহান রব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।
এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণসংবর্ধনা স্থলে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে দুই পাশের সড়কে মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়। পাশাপাশি আগে থেকেই জনতার ভিড় জমে যায় ঢাকা রাজধানীর কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়কে।