শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০১

লভ্যাংশ ৫০ কোটি টাকা প্রদান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০২৫-২৬ অর্থ বছরে সাধারণ বীমা কর্পোরেশন লভ্যাংশ বাবদ ৫০ কোটি টাকা অর্থ উপদেষ্টা ড. জনাব, সালেহউদ্দিন আহমেদের নিকট সাধারণ বীমা কর্পোরেশনের পর্ষদ চেয়ারম্যান জনাব, মোহাম্মদ জয়নুল বারী (অবসরপ্রাপ্ত সচিব) হস্তান্তর করেন। মঙ্গলবার তারা এ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং সাধারণ বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হারুন-অর-রশিদ। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মো. আজিমুদ্দিন বিশ্বাস (অতিরিক্ত সচিব), মো. সাঈদ কুতুব (অতিরিক্ত সচিব), শেখ ফরিদ (যুগ্ম সচিব) এবং সাধারণ বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (অর্থ) বিবেকানন্দ সাহা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (কেন্দ্রীয় হিসাব বিভাগ) এ. কে. মাকসুদুল আহসান ভুইয়া।