শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪৪

পানিতে ডুবে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে ডুবে আনাচ মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নে।
আজ সোমবার সকালে ওই ইউনিয়নের ১ নম্বর ফরিজ্জ্যার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার বাসিন্দা মো. জাকির আলমের পুত্র।
স্থানীয় লোকজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।