শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২৪

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় চট্টগ্রামের মিরসরাইয়ে দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। এসময় আরো এক পথচারী আহত হন। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত দীপন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি বলেন, শনিবার কমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
দুর্ঘটনাকবলিত ভ্যান ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।