ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নবাগত পুলিশ সুপার (কুষ্টিয়া) জনাব, মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেছেন, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। আমরা যদি সুষ্ঠু নির্বাচন করতে কোন ভাবে হোঁচট খাই, তাহলে এক অনিশ্চিত বাংলাদেশের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই।
যে কোন মূল্যে রাজনৈতিক দলগুলোকে তাদের পারস্পরিক ঐক্য ধরে রাখতে হবে।
শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার পুলিশ লাইনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী জেলার রাজনৈতিক দল গুলোর নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।