বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৯

মা খুন ছেলের হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো অস্ত্রের আঘাতে কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামে বিলকিস বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বিলকিস বেগম ওই এলাকার নজরুল ইসলাম ওরফে ওড়ন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে বিলকিস বেগম ঘরের বাইরে থালা ধোয়ার জন্য বের হন।
এ সময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে তামিম মিয়া (২৪) বসতঘর থেকে একটি বটি এনে হঠাৎ করে মায়ের মাথা, কপাল ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই বিলকিস বেগমের মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সোয়েব খান জানান, অভিযুক্ত তামিম মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায় ১০ বছর পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।