শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৭

সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি চ্যানেলের নির্বাচনী প্রচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৭ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা জনাব, মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিয়ে নির্বাচনী পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চিঠিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনী সংলাপ প্রচারের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করতে হবে।