শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫০

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, শহীদদের প্রতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বীর সন্তান শহীদদের প্রতি চাঁদপুরে শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারি দফতর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ চাঁদপুরের সর্বস্তরের লোকজন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয় এবং পরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জনাব, মো. নাজমুল ইসলাম সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব, মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডিসিসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্য, চাঁদপুর নৌপুলিশ অঞ্চলের পক্ষে পুলিশ সুপার জনাব, সৈয়দ মোশফিকুর রহমান, পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার।
পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি, শিক্ষা প্রকৌশল অধিদফতর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর প্রেসক্লাব, সাহিত্য একাডেমি।