শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৮

কয়েক লাখ প্রবাসীর নিবন্ধন ভোট দিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত তিন লাখ ৪০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
আজ শনিবার বেলা ১০টা ২৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।
তথ্যানুযায়ী, ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ১৬ হাজার ৩৩৯ জন পুরুষ ও ২৪ হাজার ৩০৪ জন নারী রয়েছেন।