ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ।
সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
আটক মাদক কারবারির নাম আলমিন বাবু।
তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার হারিয়াকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব, রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে তল্লাশি চৌকি বসানো হয়। পরে সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালালে ডালার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৫টি পলিথিন প্যাকেটে মোড়ানো মোট ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পিকআপটি রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল এবং সবজির আড়ালে মাদক পাচার করা হচ্ছিল।
সিরাজগঞ্জকে ট্রানজিট পয়েন্ট হিসেবেও ব্যবহার করা হতো। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং আরও জোরদার করা হবে।